সিলেটে বিএনপির ৩২ নেতাকর্মী বহিস্কার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় সিলেট জেলার ৩২ নেতাকর্মীকে বহিস্কার করেছে বিএনপি।
বহিস্কৃতরা হলেন সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, সিলেট জেলা বিএনপি’র সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জিল্লুর রহমান সোয়েব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র উপদেষ্টা শামছুল আলম, বিএনপি নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা সুন্দর আলী, সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা এ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদ, বিএনপি নেত্রী ও জকিগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াহইয়া বেগম, বিএনপি নেতা ও জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফজলে আশরাফ মান্না, গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি’র সদস্য জয়নাল আবেদীন, বিএনপি নেত্রী ও সিলেট জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি খোদেজা বেগম কলি, জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হক, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি সোহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা মিসবাহ উদ্দিন আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা বিএনপি’র সদস্য আহমদ নুর উদ্দিন, বিএনপি নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, বিএনপি নেতা ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, বিএনপি নোত ও বিশ^নাথ উপজেলা যুবদল নেতা জুবেল আহমদ, বিএনপি নেত্রী ও সিলেট জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, বিএনপি নেত্রী ও বিশ^নাথ উপজেলা মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার ইয়াসমিন,
বিএনপি নেত্রী ও সিলেট জেলা মহিলা দলের সহ-সভাপতি স্বপ্না শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য আবিদুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র সদস্য ওয়াহিদুজ্জামান সুফী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র উপদেষ্টা মনির আলী নানু মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা হারুন আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র উপদেষ্টা জহিরুল ইসলাম মুরাদ, বিএনপি নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদল নেতা সাহেদ আহমদ, বিএনপি নেত্রী ও ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক ও সিলেট জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ফেরদৌসী ইকবাল, সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ গোলাম রব্বানী, বিএনপি নেত্রী ও বালাগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি সেবু আক্তার মনিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
রবিবার বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed