সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডালিম বহিস্কার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিমকে বহিস্কার করেছে বিএনপি।
তিনি আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য গত বুধবার দল থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।
শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়েছে।
এতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে দলের গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুসারে ডালিমকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এ পত্রের অনুলিপি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি সিলেট জেলার সভাপতি ও সম্পাদক বরাবরে পত্র প্রেরণ করে দল থেকে অব্যাহতি নেন ডালিম। তিনি এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed