Main Menu

সিলেটে মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট ৪ মার্চ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফুটবলের মাধ্যমেই সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের নবীন প্রজন্মের সেতুবন্ধন গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন প্রবাসীরা। তারা চান, দেশের মাটির সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের আত্মার বন্ধন অটুট থাকুক ফুটবল খেলাকে কেন্দ্র করে। ফুটবলকে ঘিরে তারা নাড়ির টানে দেশের মাটিতে ফিরে আসুক বার বার। আর এই প্রত্যাশার বাস্তব রুপ দিতে সবার সহযোগীতা চেয়েছেন গ্রেটার সিলেট প্রাক্তণ ফুটবল এসোসিয়েশন নেতৃবৃন্দ।

শনিবার (২ মার্চ) দুপুরে এ নিয়ে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সভায় মিলিত হন তারা।

কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল সিলেট’র ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধানে আগামি ৪ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিতব্য মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টকে সফল ও স্বার্থক করার লক্ষে সবার সহযোগীতা চেয়েছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন, ইংল্যান্ড ও সিলেটের ফুটবলারদের মধ্যে সেতুবন্ধন তৈরীর লক্ষেই আমাদের প্রবাস থেকে সিলেটে আসা। বয়সের কারণে অতীতের মতো আমরা হয়তো এখন খেলতে পারবো না। তবে সেই ৮০-৯০’র দশকে এই স্টেডিয়ামের ধুলিকনার সঙ্গে আমাদের যে পরিচয় গড়ে ওঠেছিল, সেই অতীত এখনো স্মুতির মনিকোঠায় লালিত রয়েছে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে এবার আমরা ৪০ জনের একটি দল নিয়ে সিলেটে এসেছি। আগামিতে সিনিয়র-জুনিয়র দু’টি দল নিয়ে এই মাঠে খেলতে আসবো, ‘ইনশাহআল্লাহ’। আমরা চাই, ফুটবলের প্রীতি যেনো, মানবপ্রীতিতে পরিণত হয়।

Manual3 Ad Code

খেলার সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন সোনালী অতীত ফুটবল ক্লাব সমন্বয়ক চেরাগ আহমদ, কুশিয়ারা ইন্টারন্যাশনাল এন্ড কনভেনশন হলের প্রতিনিধি লায়েক আহমদ, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ।

উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী, গ্রেটার সিলেটের প্রাক্তণ ফুটবল টিম লিড়ার প্রবাসী আবুল মহসীন চৌধুরী, কোচ নাজমুল ইসলাম, সাবেক ফুটবলার এএইচ ফেরদৌস, মাহতাব উদ্দিন আহমেদ, সাব্বির আহমেদ চৌধুরী, বিএ খান পাপ্পু, মিসবাহ উদ্দিন চৌধুরী রাসেল, জাবেদ আহমদ, আব্দুল ওয়াহিদ প্রমুখ।

দিনব্যাপী খেলায় অংশগ্রহণকারী দলসমূহ

০১. সোনালী অতীত ক্লাব (লাল দল), সিলেট।
০২. সোনালী অতীত ক্লাব (সবুজ দল), সিলেট।
০৩. সোনালী অতীত ক্লাব, সুনামগঞ্জ।
০৪. সোনালী অতীত ক্লাব, হবিগঞ্জ।
০৫. সোনালী অতীত ক্লাব, মৌলভীবাজার।
০৬. গ্রেটার সিলেট প্রাক্তন ফুটবলার এসোসিয়েশন ইউ.কে।
০৭. সিলেট জেলা ক্রীড়া লেখক সমিতি ফুটবল ক্লাব, সিলেট।

উক্ত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ৪ঠা মার্চ সোমবার সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৃণাল কান্তি দেব, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), সিলেট বিভাগ এবং ঐদিনই সন্ধ্যা সাড়ে ৭টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম উপস্থিত থাকবেন।

Manual1 Ad Code

উক্ত টুর্ণামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানসহ প্রতিটি ম্যাচ উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম এবং সিলেট বিভাগীয় সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান সফিক ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চেরাগ।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code