ডোমারে পানির বালতিতে পড়ে শিশুর মৃত্যু
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে গরুকে খাওয়ানোর পানির বালতিতে পড়ে সায়েম ইসলাম সিরাজ নামের ১১ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার পূর্ব চিকনমাটি চিলাইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
সায়েম পূর্ব চিকনমাটি চিলাইপাড়া গ্রামের মানিক ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে গরুকে পানি খাওয়ানোর জন্য বালতি ভর্তি মার-পানি নিয়ে গরুকে দেওয়া হয়। গরু অর্ধেক পানি খায় এবং অর্ধেক পানি বালতিতে থেকে যায়। সকালে ১১ মাসের শিশু সায়েম ইসলাম সিরাজকে মাটিতে নামিয়ে দেওয়া হয় খেলার জন্য। কিন্তু সে মাটিতে হামাগুড়ি দিতে দিতে বালতির কাছে যায়। সেখানে খেলতে খেলতে তার একটি খেলনা পানিতে পড়লে সে খেলানাটি উঠানোর চেষ্টা করলে সেখানে তার মাথা পানির ভিতর ডুবে যায় এবং পরিবারের লোকজন বুঝতে না পারায় সেখানে তার মৃত্যু হয়।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed