Main Menu

সিলেট নগরীতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে দুইটি রেস্টুরেন্ট ও দুইটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সোবহানীঘাট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশন করার অভিযোগে মোছাব্বির রেস্টুরেন্টকে ১০ হাজার ও আল করিম রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেজাল ঔষধ বিক্রি ও বিদেশী ঔষধ বেশী দামে বিক্রি করায় ফেমাস ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং দি বিএল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ঔষধ তত্ত্বাবধায়ক মুহাম্মদ শফিকুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর স্নিন্ধেন্দু সরকার, সিলেটের মেট্রোপলিটন পুলিশের এসআই রফিকুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed