সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় রবিবার (২৪ ফেব্রয়ারী) সকালে হামা প্রদেশের সালামিয়েহের শহরের উপকণ্ঠে ওয়াডি আল-আজিব গ্রামে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর সংবাদ সংস্থা সানার।
কর্তৃপক্ষের ধারণা, এলাকাটি আইএসের নিয়ন্ত্রণে থাকাকালীন বোমাগুলো পুঁতে রাখা হয়েছিল। পরে কৃষি শ্রমিকদের গাড়িটি পুঁতে রাখা বোমায় আঘাত করলে এ ঘটনা ঘটে।
সিরিয়া ও পার্শ্ববর্তী ইরাকের প্রায় সব এলাকাতেই আইএসের আধিপত্য ছিল। সেখান থেকে তারা চলে গেলেও তাদের রাখা এসব বোমা ও ফাঁদ রয়ে গেছে। এগুলো এখনও পুরোপুরি পরিষ্কার করা হয়নি।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed