ঘাটাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীরচারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় ফুলমালীরচালা গ্রামের আ. হালিম মাস্টারের ছেলে সাফি (৪) এবং ছোট ভাই দুবাই প্রবাসী হাবিবুর রহমানের ছেলে রাফি ( ৩) বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।
পরিবারের ধারণা, খেলাধুলা করার সময় পানিতে ডুবে মারা যায় সাফি এবং রাফি। পরে পুকুর থেকে তাদের লাশ তুলে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. জুয়েল বলেন, শিশু দুটি ক্লিনিকে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।
এ ঘটনায় নিহত সাফি রাফির পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed