Main Menu

চট্টগ্রামে বিমান ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে অস্ত্রধারীরা অবস্থান করছেন। উড়োজাহাজটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে বিকেল ৫.৪০ মিনিটের দিকে বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমানের ভেতরে থাকা এক যাত্রীর সূত্রে জানা গেছে, বিকেল তিনটা ২০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে বিমানটি। সেখান থেকে উড়োজাহাজটির দুবাই যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর উড়োজাহাজটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। উড়োজাহাজের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে জানা গেছে। তিনি বিদেশি কেউ একজন বলে ওই যাত্রীর বরাতে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সংবাদ মাধ্যমকে জানান, ‘এখন পর্যন্ত হতাহতের খবর আমরা পাইনি ‘ তিনি বলেন, ‘খোঁজ নেয়া হচ্ছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা। যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে বলেও জানান তিনি।’

সূত্রটি জানায়, প্রথমে কেবিন ক্রুদের একজন ওই বিদেশি ব্যক্তিকে দেখে সন্দেহ করলে পাইলটকে জানান। পাইলট কোনও ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে অবতরণ করার সিদ্ধান্ত নেন। কারিগরি সহায়তা নিয়ে পাইলটকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী বিমানটি ঘিরে রেখেছে। ফ্লাইটে ক্যাপ্টেন ও বেশিরভাগ যাত্রী নিরাপদে নেমে যেতে পারলেও একাধিক ক্যাবিন ক্রু জিম্মি রয়েছেন বলে জানায় সূত্রটি।

এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি উইনিট মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed