চট্টগ্রামে পানিতে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কানাই মাদারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- হেলাল উদ্দিনের ছেলে শিফাতুল ইসলাম আবির (৬), জয়নাল আবেদিনের ছেলে মোহাম্মদ আরিয়াল (৪) ও মোহাম্মদ ইফতি (৪)। সম্পর্কে তারা একে অপরের চাচাতো জেঠাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, চন্দনাইশের কানাই মাদারী এলাকায় বাবু মেম্বারে বাড়িতে পুকুরে ডুবে তিন শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে দুপুর ৩টার দিকে তিন শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
স্বজনদের কাছে তিন শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।-ইউএনবি
Related News
পটিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর)Read More
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More



Comments are Closed