আসামে মদপানে নিহতের সংখ্যা বেড়ে ১৫০
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যে বিষাক্ত মদ পান করে মৃতের সংখ্যা বেড়ে ১৫০ জন হয়েছে। ওই ঘটনায় এখনো ২২১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
গত বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিষাক্ত মদ পান করার ঘটনায় শুরু হয় মৃত্যুর মিছিল। প্রথম রাতেই ১২ জন মারা যান।
গত শুক্রবার রাতে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৩। গতকাল শনিবার সকাল থেকে মৃত ব্যক্তির সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করে। সর্বশেষ সরকারি হিসাবে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫০।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯৭ জন গোলাঘাট জেলার। ৫৩ জন যোরহাট জেলার বাসিন্দা।
যোরহাট মেডিকেল কলেজ হাসপাতাল ও গোলাঘাটি হাসপাতালে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা চলছে।
গতকাল শনিবার রাতে অসুস্থ ব্যক্তিদের দেখতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্যমন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা।
পুলিশ সূত্র বলছে, সঞ্জু ওরাং নামের স্থানীয় এক মদবিক্রেতার কাছ থেকে ‘জারিকেন’ (চা–শ্রমিকদের কাছে এই নামেই পরিচিত চোলাই মদ) খেয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে তৈরি করা মদে বিষক্রিয়ার কারণ জানতে পুলিশ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিহত ব্যক্তিদের পরিবারকে দুই লাখ রুপি করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি ৫০ হাজার রুপি করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।
ভারতে, বিশেষ করে উত্তারাংশের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ভেজাল মদ পানে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। সপ্তাহ দুয়েক আগেও উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিষাক্ত মদপানে শতাধিক মানুষের মৃত্যু হয়।
এর আগে ২০১১ সালে পশ্চিমবঙ্গে একই ধরনের ঘটনায় ১৭২ জনের মৃত্যু হয়েছিল।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed