তাহসীনা রুশদি লুনার সফল অস্ত্রোপচার
বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদি লুনার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টায় রাজধানীর ইমপালস হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
গত শুক্রবার দুপুরে হৃদরোগ জনিত সমস্যা নিয়ে রাজধানীর ইউনাটেড হাসপাতালে ভর্তি হন লুনা। দুইদিন সিসিইউ-তে রাখার পর রোববার তাকে কেবিনে দেয়া হয়। লুনার স্বজনরা তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান শায়রুল।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed