লুনার সুস্থতা কামনায় সিলেটে বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম : গুরুতর অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনার সুস্থতা কামনায় সিলেটে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন সমুহের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ এশা নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, জেলা বিএনপির সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি মোতাহির আলী মাখন চেয়ারম্যান, জেলা সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এটিএম ফখরুদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, তথ্য ও গবেষনা সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, বিএনপি নেতা নুরুল হুদা দীপু, প্রভাষক আব্দুল মুমিন পারভেজ, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা পারভেজ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না, যুবদল নেতা হাসান রহমান টিপু, আবুল কালাম রুনু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম লোকমান প্রমুখ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed