যুগান্তরের পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ওসির ঘুষ দুর্নীতি ও অবৈধভাবে অর্জিত সম্পদের বিষয়ে অনুসন্ধানমুলক সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই মামলায় পত্রিকার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।
বুধবার বিএমএসএফ’র পক্ষ থেকে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট, সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিব সরোয়ার আজাদ প্রেরিত এক বিবৃতিতে অবিলম্বে হয়রানীমুলক মামলাটি প্রত্যাহার ও আটক সাংবাদিকদের দ্রত মুক্তির দাবি করা হয়েছে।
বিবৃতিদাতারা বলেন, অবৈধ উপায়ে দুহাতে অর্থ কামিয়ে ওসি আলিশান বাড়ি নির্মান করেছে। ঘুষ দুর্নীতিতে বেপরোয়া প্রভাব খাটোনো সেই ওসির বিরুদ্ধে অনুসন্ধানমুলক তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়া জাতির জন্য কস্টকর। কারন ওই সংবাদের ভিত্তিতে দূদক ওসির বাড়িতে হাজির হওয়ার কথা। বরং ওসির অবৈধ সম্পদের পক্ষ নিয়ে কথিত এক যুবলীগ নেতা বাদি হয়ে ওই মামলা করেন এবং পুলিশ সাংবাদিককে গ্রেফতার করেন। বাকি ৪ সাংবাদিকের বাড়িতেও হানা দিচ্ছে পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় দোহার থানায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া।
মামলায় দৈনিক যুগান্তরের নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হক, কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর, আশুলিয়া প্রতিনিধি মো. মেহেদী হাসান মিঠু, ধামরাই প্রতিনিধি শামীম খান এবং গোপালগঞ্জ প্রতিনিধি এসএম হুমায়ুন কবীরকে আসামি করা হয়েছে।
এদিকে মামলার পর যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার হওয়ার পর থেকেই তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি থানা প্রাঙ্গণে রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
আবু জাফরের স্ত্রী ফাতিমা আক্তার পপি সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকাল থেকে তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলেন না। তার মুঠোফোনটি বন্ধ রয়েছে। পরে তিনি থানায় জিডি করতে যান। কিন্তু পুলিশ জিডি নিতে অস্বীকৃতি জানায়। এরপর বেরিয়ে আসার সময় থানা প্রাঙ্গণে দেখেন স্বামীর মোটরসাইকেলটি রাখা আছে। পরে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হন পপি।
সিলেট জেলা প্রেসক্লাবের ক্ষোভ ও নিন্দা;
ঢাকার নবাবগঞ্জের ওসি মোস্তফা কামালের অবৈধ সম্পদ অর্জন নিয়ে দৈনিক যুগান্তরের প্রকাশিত প্রতিবেদনের জেরে দৈনিকটিতে কর্মরত পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা ও কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে আটকের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল এক বিবৃতিতে বলেন, আইসিটি আইনের প্রশ্নবিদ্ধ ধারাগুলো বাতিলের দাবিতে সারাদেশে সাংবাদিকরা সোচ্চার। কেননা এই আইনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে। আইনটির অপব্যবহারের কারণে গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।
নেতৃবৃন্দ দৈনিক যুগান্তরের নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হক, কেরাণীগঞ্জ প্রতিনিধি আবু জাফর, আশুলিয়া প্রতিনিধি মো. মেহেদী হাসান মিঠু, ধামরাই প্রতিনিধি শামীম খান ও গোপালগঞ্জ প্রতিনিধি এসএম হুমায়ুন কবীরের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার ও আটককৃত সাংবাদিক আবু জাফরকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবী জানান। এর পাশাপাশি সারাদেশের আর কোন গণমাধ্যমকর্মী যাতে এ আইনের অপব্যবহারের শিকার না হন সে বিষয়ে সরকারের পদক্ষেপ দাবী করেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
Related News
সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিনRead More
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More



Comments are Closed