তেলাপিয়া মাছ ‘বিপজ্জনক’
স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের ১৩৫টিরও বেশি দেশে তেলাপিয়া মাছের চাষ হয়। তেলাপিয়ায় মাছে রয়েছে প্রোটিন, পটাশিয়াম, ভিটামিন বি-১২, ফসফরাসের মতো অপরিহার্য উপাদান।
একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক সামনে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এর থেকে হাড়ের ক্ষয়, হাঁপানি এমনকি ক্যান্সারের মতো মরণব্যাধি শরীরে বাসা বাঁধতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) গবেষকদের দাবি, তেলাপিয়া মাছ খেলে ক্যান্সারের ঝুঁকি প্রায় ১০ শতাংশ বেড়ে যেতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর একটি গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, ৮০০-র বেশি নমুনা পরীক্ষা করে তেলাপিয়া মাছে ‘ডিবিউটিলিন’ এবং ‘ডাইঅক্সিন’ নামের মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতির প্রমাণ মিলেছে।
বিজ্ঞানীরা দাবি করেছে, বেশিরভাগ ক্ষেত্রেই তেলাপিয়া মাছ চাষের সময় অত্যাধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক, কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার করা হয়। তেলাপিয়া চাষের জন্য ব্যবহৃত রাসায়নিকের মধ্যে ‘ডিবিউটিলিন’ নামের এক ধরনের রাসায়নিকের উপস্থিতি লক্ষ্য করেছেন মার্কিন গবেষকরা। প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরির ক্ষেত্রেও এই ‘ডিবিউটিলিন’-এর ব্যবহার করা হয়।
মার্কিন গবেষকদের দাবি, এই ‘ডিবিউটিলিন’ মানব শরীরে প্রবেশ করলে স্থুলতা (ওবেসিটি), হাঁপানি, অ্যালার্জি এবং নানা রকমের বিপাকীয় রোগ বাসা বাঁধতে পারে। এ ছাড়াও তেলাপিয়া চাষের জন্য ব্যবহৃত ওষুধে ‘ডাইঅক্সিন’ নামের এক ধরনের রাসায়নিকের উপস্থিতি লক্ষ্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গবেষকরা, যা মানব শরীরে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
Related News
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতেRead More



Comments are Closed