Main Menu

প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে প্রেমিক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেলো হেলাল (৪২) নামে এক ব্যক্তির। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর কামরাঙ্গীর চরে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতকারী সানী নিহত হেলালের পরকীয়া প্রেমিকা সাবিনার ছেলে। সাবিনা দুই সন্তানের জননী, অন্যদিকে হেলালও বিবাহিত ও সন্তান রয়েছে। সাবিনা হেলালের বন্ধুর স্ত্রী। তারা পাবনার সদর উপজেলার বাসিন্দা।

হেলাল ও সাবিনার পরিচিত মিন্টু মিয়া নামের এক ব্যক্তি জানান, হেলাল ও সাবিনা দু’জনেই বিবাহিত এবং সন্তানের জনক-জননী। এরপরও তারা পরকীয়া সম্পর্কে জড়ান। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা থেকে পালিয়ে দু’জনে কামরাঙ্গীর চরের দিলু রোডের একটি টিনশেড বাড়িতে ওঠেন।

এদিকে, সাবিনার ছেলে সানি খোঁজ পেয়ে আজ সকালে দিলু রোডের বাসায় এসে হেলালকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় মিন্টুসহ কয়েকজন হেলালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পরই হেলালের প্রেমিকা সাবিনা পালিয়ে যান। ঘটনার পর সানীও পলাতক রয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া হেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed