কানাডায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৭ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার হালিফ্যাক্স শহরের উপকন্ঠে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিরিয়া থেকে কানাডায় আগত এক পরিবারের সাত শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা-মা অগ্নিদগ্ধ হয়েছেন।
লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয় মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। তখন বাড়িটিতে সবাই ঘুমাচ্ছিলেন।
রয়টার্স জানায়, দুই বছর আগে সিরিয়া থেকে পালিয়ে পরিবারটি কানাডায় আশ্রয় নিয়েছিল। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিশুদের বয়স ৩ মাস থেকে ১৭ বছরের মধ্যে।
হাসপাতালে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিফ্যাক্সের উম্মাহ মসজিদ ও কমিউনিটি সেন্টারের ইমাম আব্দুল্লাহ ইউসরি বলেন, ‘পরিবারটি সিরিয়ার রাক্কা নগরী থেকে এসেছে। তারা গত দুই বছর যাবত এলাকাটিতে বসবাস করছিলেন। প্রতিবেশীদের সঙ্গে তাদের সব সময়ই একটি ভালো সম্পর্ক বিরাজ ছিল। ভয়াবহ এ ঘটনায় আমরা ভীষণ মর্মাহত। বুধবার (২০ ফেব্রুয়ারি) শিশুগুলোর জানাজা অনুষ্ঠিত হবে।’
অপরদিকে প্রত্যক্ষদর্শী ও পরিবারটির প্রতিবেশী ডেনিয়েলে বার্ট বলেছিলেন, ‘ঘটনার দিন ভোরে প্রথমে এক নারীর আর্তনাদ শুনতে পাই। এরপর আমি ঘটনাস্থলের দিকে দৌঁড়ে যাই। তখন দেখি শিশুদের মা বাসার সামনে ঘাসে বসে প্রার্থনা করছিলেন।’
অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে হালিফ্যাক্সের মেয়র মাইক স্যাভেজ এক টুইট বার্তায় করে বলেন, ‘আমাদের সমগ্র শহর আজ ভীষণ শোকাহত এবং পরিবারটি নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। আমি যখন ঘটনাস্থলে গিয়েছি তখন আগুনটি বিরাট আকার ধারণ করেছে। কিন্তু খুব দ্রুত তা নিয়ন্ত্রণে আনা গেছে।’
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed