Main Menu

ওসমানীনগরে যুবকের লাশ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাজু মিয়া (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার মাটিহানী গ্রামের ইসকন্দর আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে নিজ ঘরের পার্শ্ববর্তী একটি গাছে ফাঁস লাগা অবস্থায় তাকে ঝুলতে দেখেন বাড়ির লোকজন। পরে সাজুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে ওসমানীনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed