স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, শ্বশুর-শ্বাশুড়িসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীর (২১) আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুবাই প্রবাসী এক ব্যাক্তির (৪২) বিরুদ্ধে। এ ব্যাপারে কুলাউড়া থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার ৪জনকে আটক করে পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর বাড়ি বড়লেখা উপজেলায়। ২০১৬ সালের ২৭ মে পারিবারিকভাবে তাঁর সাথে কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের কালেশা গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী ইছবর খানের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই ওই নারীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এতে অতিষ্ঠ হয়ে গত বছরের মার্চ মাসে তিনি বড়লেখায় বাবার বাড়িতে চলে যান। চলতি বছরের ২৭ জানুয়ারী তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
গত ৯ ফেব্রুয়ারি ওই নারী ফেসবুকে একটি আইডিতে তাঁর বিবাহিত জীবনের কিছু আপত্তিকর ছবি দেখতে পান। এ অবস্থায় ১৬ ফেব্রুয়ারি তিনি নিজে বাদী হয়ে সাবেক স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি, দেবর, ননদসহ ৭ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এজাহারে পূর্ববিরোধের জের ধরে এ কাজ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
পরদিন ১৭ ফেব্রুয়ারি ভূকশিমইলে ইছবর খানের বাড়িতে অভিযান চালিয়ে শ্বশুর হাসমত খান (৬৫), শ্বাশুড়ি আঙ্গুরুন্নেছা (৫৫), ননদ পপি বেগম (২৫) ও দেবর ইমন খানকে (১৫) আটক করে পুলিশ। ওই দিনই আদালতের মাধ্যমে তাঁদের মৌলভীবাজারের কারাগারে পাঠানো হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম মুসা বলেন, ফেসবুকে আপত্তিকর ছবি দেখে ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি আত্মহননেরও চেষ্টা চালান। পুলিশ তাঁকে বুঝিয়ে এ পথ থেকে ফেরায়।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed