বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কুসুম্বা বারুইপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে সেলিম হোসেন (৩২) ও উপজেলার বারিল্যা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪০) ও রামনগর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মসলেম উদ্দিন (৪১)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুপুরে সেলিম, শফিকুল ও মসলেম মোটরসাইকেলে দেলুয়াবাড়ি গরুহাটি মোড় হয়ে মহাসড়কে উঠছিলেন। এ সময় নওগাঁ থেকে রাজশাহীগামী বিআরটিসি’র যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিম মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শফিকুল ইসলাম মারা যান। এরপর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মসলেম মারা যান।
তিনি জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয় এবং বাসের চালক কার্তিক চন্দ্র ঘোষকে (৫৬) আটক করে পুলিশে দেয়।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed