জলঢাকায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ধর্ষিতার বাবা। ধর্ষণের শিকার স্কুল ছাত্রী বেরুবন্দ হাট দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের লক্ষিমারাই কাচারীপাড়া এলাকার শ্রী অমিক্ষা রায়ের স্কুল পড়ুয়া মেয়ে ববিতা রানী (ছদ্ম নাম) স্কুলে যাওয়ার পথে কলম কেনার জন্য দক্ষিণ বেরুবন্দ বাজারে মানিক হোসেনের গোডাঊনের কাছে গেলে মানিক হোসেন তাকে কৌশলে তার গোডাঊনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে ববিতা রানী। জ্ঞান ফেরার পর বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ধর্ষণের কথা জানালে ববিতার বাবা বাদি হয়ে মানিক হোসেনকে প্রধান আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ধর্ষণকারী মানিক হোসেন (২৭) দক্ষিণ বেরুবন্দ এলাকার মনির হোসেনের ছেলে।
এদিকে, ধর্ষণের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার ধর্ষণকারী মানিকের ফাঁসি চেয়ে বেরুবন্দ বাজারে মানববন্ধন করে। ঘন্টব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় হিন্দু মহাজোটের জেলা সভাপতি জুয়েল রায়, বেরুবন্দ হাট দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সমন্বয়ক বিশ্বেষর রায়, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি দিলীপ কুমার রায়, গোপাল চন্দ্র রায় (জয়ন্ত) প্রমুখ।
মানববন্ধনে আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণকারী মানিককে গ্রেফতার করার দাবী জানান বক্তরা।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এ প্রতিবেদককে বলেন, আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed