ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম শহরের চাক্তাই এলাকার ভেড়া মার্কেটের বস্তিতে আগুন লেগে ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পুড়ে গেছে প্রায় ২০০ ঘর। রবিবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে।
নিহতরা হলেন- রহিমা (৬০), বাবু (৮), নাজমা (১৬), নার্গিস (১৮), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮)। আরেকজনের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।
তিনি জানান, নিহত ৮ জনের মধ্যে সাতজন দুই পরিবারের সদস্য। আগুন লাগার সময় তারা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। নিহতদের মধ্যে রহিমা, বাবু, নাজমা ও নার্গিস একই পরিবারের সদস্য।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed