কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। রবিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার জগন্নাথ দিঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, যাত্রীবাহী বাসটি খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডারির দরবার শরিফে যাচ্ছিল। জগন্নাথ দিঘি এলাকায় বাসটি সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
তিনি জানান, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ ব্যক্তি নিহত হন। গুরুতর আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আরেক ব্যক্তি।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed