জৈন্তাপুরে টিলা দখলে ব্যর্থ বাগান কর্তৃপক্ষ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশি বাঁধায় বাউরীটিলা দখলে ব্যর্থ হয়েছে লালাখাল চা বাগান কর্তৃপক্ষ।
শনিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় লালাখাল চা বাগানের টিলা বাবুর নেতৃত্বে শতাধিক শ্রমিক নিয়ে বাউরীটিলা দখলের চেষ্টা চালানো হয়। এসময় বাউরীটিলার বাসিন্ধা ৩২টি পরিবার দখলে বাঁধা দেয়। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। টিলায় বসবাসকারী ও পুলিশের কড়া বাঁধায় পিছু হটে বাগান কর্তৃপক্ষের বাহিনী। পরে স্থানীয় ইউপি সদস্য এবং জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপের মধ্যস্থতায় পুলিশ ঘটনাস্থল থেকে বাগান পক্ষকে সরিয়ে দেন এবং উভয় পক্ষকে কাগজপত্র সহ থানায় আসতে বলেন।
জানা যায়, লালাখাল চা বাগান কর্তৃপক্ষ ওই ভূমি দখল করতে গত ৪ ফেব্রুয়ারী নির্বাহী ম্যাজিষ্ট্যাটের মাধ্যমে বাউরীটিলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ম্যাজিষ্ট্যাটের উপস্থিতিতে চা-বাগান কর্তৃপক্ষ ওইসময় ১২টি ঘর সহ ফসলাদী পুড়িয়ে দেয়। পরবর্তীতে এই ভূমিতে বসবাসকারী ৩২টি পরিবার ম্যাজিষ্ট্যাটকে ভূল ব্যাখ্যা দিয়ে উচ্ছেদের নামে বসত ঘর ও ফসলাদী পুড়িয়ে দেওয়ার ঘটনায় বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্বাহী আদালতে মামলা দায়ের করে।
বাউরীটিলার বাসিন্ধা হাজির আলী জানান, ইতোপূর্বে বাগান কর্তৃপক্ষ আমাদের উপর দুটি মামলা দায়ের করেছে। আদালত দীর্ঘ শুনানি শেষে দুটি মামলায় রায় আমাদের পক্ষে দিয়েছেন। এদিকে সহকারী জজ জৈন্তাপুর আদালত, সিলেট স্বত্ব মোকদ্দমা নং-৪৬/২০১৮ দায়ের রয়েছে। তার পরেও বাগান কর্তৃপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে কখনো নির্বাহী ম্যাজিষ্ট্যাটকে ভূল ব্যাখ্যা উপস্থাপন করে কখনো জোর পূর্বক দখলের চেষ্টা চালায়। পূর্বের ন্যায় তারা (শনিবার) দখলে আসলে আমরা শেষ রক্ষা করতে বাধা দিয়েছি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ বিষয়ে লালখাল বাগানের দখলে নেতৃত্বদানকারী টিলা বাবু এ প্রতিবেদককে কিছু বলতে রাজী হননি। তিনি জানান কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমি লোকজন নিয়ে এসেছি।
জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপ জানান, সংবাদ পেয়ে দ্রুত বাউরীটিলা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। পরে বাগান কর্তৃপক্ষ ও বসবাসকারী উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed