রোহিঙ্গাদের ৭৩২ কোটি টাকা দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইইউ
বৈশাখী নিউজ ডেস্ক: সেনা নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিলে মোট ৭৩২ কোটি টাকা সহায়তা দিচ্ছে।
এর মধ্যে ৬ কোটি ডলার বা প্রায় ৫০৪ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আর ইউরোপীয় কমিশন দিচ্ছে ২ কোটি ৪০ লাখ ইউরো বা প্রায় ২২৮ কোটি টাকা।
মানবিক এই সঙ্কট মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন থেকে দেয়া যুক্তরাষ্ট্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বার্মা ও বাংলাদেশে মানবিক সঙ্কট মোকাবিলায় যুক্তরাষ্ট্র শীর্ষ দাতা দেশ। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নজীরবিহীন নৃশংসতার পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৪৪ কোটি ৯০ লাখ ডলার সহায়তা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য নেয়া কর্মসূচিতে দেয়া হয়েছে ৪০ কোটি ৬০ লাখ ডলার।
বাংলাদেশের প্রশংসা করে যুক্তরাষ্ট্র ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানবিক সঙ্কটে সাড়া দেয়ার উদারতা দেখিয়ে নজির সৃষ্টি করেছে বাংলাদেশ সরকার।
একইসঙ্গে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও মর্যাদার সাথে টেকসই প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানাচ্ছে।
এদিকে মানবিক সহায়তা ও সঙ্কট মোকাবিলা বিষয়ক ইউরোপীয় কমিশনার বলেছেন, ‘লাখ লাখ রোহিঙ্গা উদ্বাস্তু মানবিক সহায়তার ওপর নির্ভর করে বেঁচে রয়েছে। এ জন্যই আমরা সহায়তার পরিমাণ বাড়াচ্ছি। আমরা সব সময় বাংলাদেশের পাশে থাকবো।’
২০১৭ সাল থেকে বাংলাদেশ ও মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য ইইউ মোট ১৩ কোটি ৯০ লাখ ইউরো সহায়তা দিয়েছে। এর মধ্যে ৯ কোটি ৪০ লাখ ইউরো ছিল মানবিক সহায়তা।
উল্লেখ্য, সেনা নিপীড়ন, হত্যা, ধর্ষণ ও জ্বালাও-পোড়াওয়ের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে নতুন করে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিশ্ব সম্প্রদায়ের আহ্বান জানানোর পরও রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নেয়ার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না মিয়ানমার সরকার।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed