হজ্জ প্যাকেজ ঘোষণা করেছে হাব
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ প্যাকেজ-২০১৯ ঘোষণা করেছে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজ্জে সর্বনিম্ন খরচ পড়বে জনপ্রতি ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
শনিবার (১৬ ফেব্রয়ারী) রাজধানীর নয়াপল্টনের স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম এই প্যাকেজ ঘোষণা করেন।
তিনি জানান, রবিবার (১৭ ফেব্রয়ারী) থেকে নিবন্ধন শুরু হবে। আগামী ২০ মার্চের মধ্যে প্যাকেজের সমুদয় টাকা পরিশোধ করতে হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জে যেতে পারবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২০ হাজার ও সরকারি পর্যায়ে মোট ৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ্জের সুযোগ পাবেন।
ঘোষিত প্যাকেজে বিমানভাড়া রয়েছে ১ লাখ ২৮ হাজার টাকা, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
এছাড়া সৌদি আরবের প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ৪০ হাজার ৮৮২ টাকা ৫০ পয়সা, জমজম পানি ২৬০ টাকা, অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট ৩৫ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা, স্থানীয় সার্ভিস চার্জ ৮০০ টাকা, হজ যাত্রীদের কল্যান তহবিল ২০০ টাকা, প্রশিক্ষণ ফি ৩০০ টাকা, চিকিৎসা কেন্দ্র ফি ১০০ টাকা, খাওয়া খরচ ৩০ হাজার, অন্যান্য খরচ ১ হাজার ২১৫ টাকা ও প্রাক নিবন্ধন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed