যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে বন্দুকধারীসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনইস শহরে শুক্রবার দুপুরে এক বন্দুকধারীর গুলিতে এক কারখানার ৫ শ্রমিক নিহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে গ্যারি মার্টিন (৪৫) নামে ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর সিএনএনের।
এসময় ওই বন্দুকধারীর গুলিতে ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে হেনরি প্রাত কোম্পানিতে ওই গোলাগুলির ঘটনা ঘটে।
জন প্রোবস্ট নামে নামে প্রতিষ্ঠানটির এক কর্মচারী সাংবাদিকদের জানান, নিজের পিস্তল দিয়ে সহকর্মীদের নির্বিচারে গুলি করতে থাকে একই প্রতিষ্ঠানের ওই কর্মী।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলে ওই কর্মী তাদের ওপরও গুলি চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ওই বন্দুকধারী নিহত হয়।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed