সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জ সীমান্তে তন্ময় সামন্ত (২৫) নামের এক ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে আটককৃত ভারতীয় ওই নাগরিককে বিজিবি সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেছে।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বনগাঁও গ্রামের নাজমিন নামের এক নারীর বাড়ি থেকে ওই ভারতীয়কে আটক করা হয়।
তন্ময় সামন্ত নামের ওই নাগরিক ভারতের উওর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার মীরহাটি গ্রামের নিত্যানন্দ সামন্তর ছেলে।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবি সুনামঞ্জ হেডকোয়ার্টার সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবির একটি টহল দল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বনগাঁও গ্রামের নাজমিন নামের এক নারীর বাড়ি থেকে ভারতীয় নাগরিক তন্ময় সামন্তকে আটক করে।
বিজিবির অভিযানের খবর পেয়ে নাজমিন ও তার পরিবারের সদস্যরা রাতেই বাড়ি থেকে আত্মগোপনে চলে যায়।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানান, বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃত ভারতীয় নাগরিক জানায় সে বেনাপোল সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে সুনামগঞ্জের বগগাঁও এ চলে আসে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, রাতেই আটককৃত ভারতীয় নাগরিককে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে, তবে কী কারণে তিনি অবৈধ অনুপ্রবেশের পর সুনামগঞ্জ বনগাঁওয়ের নাজমিনের বাড়িতে এসে আশ্রয় নেয় সে বিষয়টিও থানা পুলিশের তদন্তকারী অফিসার খতিয়ে দেখবেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, ওই নাগরিক থানা পুলিশের হেফাজতে রয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed