Main Menu

ফেঞ্চুগঞ্জে জামায়াত-শিবিরের ৩ নেতা কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জের জামায়াত-শিবিরের ৩ নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪) ফেব্রুয়ারি দুপুরে জেলা ও অতিরিক্ত দায়রা জজ কটটেল বিস্ফোরণের দায়েরকৃত একটি মামলায় জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে দুপুরে তারা জামিনের জন্য আদালতে আবেদন করেন।

তারা হলেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী মিডিয়া সম্পাদক সাফাত রহমান ও জামায়াত নেতা রোকনুজ্জামান চৌধুরী ও ফেঞ্চুগঞ্জ উপজেলা দক্ষিণ শিবিরের সভাপতি আখতারুজ্জামানসহ ৩ জন নেতাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এর আগে তারা উচ্চ আদালাত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন।

Share





Related News

Comments are Closed