জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর গ্রাম থেকে নুর হাসান (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ এলাকার আব্দুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ।
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায় নুর হাসান। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠতে দেরি হচ্ছে দেখে পরিবারের লোকজন তার ঘরের দরজায় ডাকাডাকি করে। কোন সারাশব্দ না পেয়ে দরজা খুলে দেখতে পান ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগালো অবস্থায় তার নিথর দেহ ঝুলে আছে।
জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। তার গলায় ফাঁসের দাগও রয়েছে। তারপরও ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর সঠিক কারন।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed