বঙ্গবীর ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী শনিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ, আজীবন গণতন্ত্রী, নীতি ও আদর্শের প্রতি অবিচল, দেশ ও জাতির দূর্যোগ-দূর্বিপাকের অতুলনীয় ত্রাতা, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণী ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী ১৬ ফেব্রয়ারি শনিবার।
জাতির এ সূর্যসন্তানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মরহুম ওসমানীর মাজার জেয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
বিশ্বের নানা দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরাও মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ বঙ্গববীর জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন করবেন ।
ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ :
বঙ্গবীর জেনারেল এম,এ,জি ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ বাংলাদেশ এবং যুক্তরাজ্য কমিটির যৌথ উদ্যোগে বঙ্গবীর ওসমানীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ ফেব্রয়ারি শুক্রবার জুমআ’র নামাজের পর বিভিন্ন মসজিদে মরহুম ওসমানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। বিকেল ৪ টায় হযরত শাহজালাল রহ. দরগাহ কমপ্লেক্সে অবস্থিত মরহুম ওসমানীর মাজার জেয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত এবং পরে দরগাহ মসজিদ কমপ্লেক্সে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে ‘বঙ্গবীর জেনারেল ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’-এর সকল কর্মকর্তা ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ মৌলভীবাজার কমিটি ছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স, গ্রীস, তুরস্ক এবং মধ্যপ্রাচ্য ইউনিট সমুহ আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
ওসমানী জাদুঘর :
বঙ্গবীর ওসমানীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ফেব্রয়ারি শনিবার সকাল ১০টা থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিল, মরহুমের মাজার জেয়ারত, বিকেল ৪টায় জাদুঘর প্রাঙ্গনে আলোচনা সভা এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। এতে সমাজের সর্বস্তরের নাগরিকবৃন্দের উপস্থিতি কামনা করা হয়েছে।
এছাড়াও, বঙ্গবীর জেনারেল ওসমানী কর্তৃক প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসবী সংগঠন বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি গ্রহণ করেছে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed