Main Menu

লিডিং ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে এ ম্যুরাল স্থাপন করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর মূল ম্যুরাল স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, সৌন্দর্যবর্ধনের কাজ অতিশীঘ্রই সম্পন্ন হবে। পরে এর উদ্বোধন করা হবে।

Share





Related News

Comments are Closed