দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৭
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির একটি পাঁচতলা হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে দিল্লির কারোল বাগের ‘অর্পিত প্যালেস’ এ আগুন লাগে। খবর এনডিটিভির
ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
হোটেলের ৬৫টি কক্ষে ১৫০ জন ছিলেন। যখন আগুন লাগে তারা সবাই তখন ঘুমাচ্ছিলেন।
জানালা দিয়ে লাফ দিয়ে নামার সময় অনেকে আহত হন। ৩৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, আগুনে প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্টে অনেকের মৃত্যু হয়েছে।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed