Main Menu

জাফলং পাথর কোয়ারীতে শ্রমিক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের গর্তে মাটি চাপায় এক শ্রমিক নিহত হয়েছে।

নিহত আহম্মদ আলী (৫৫) গোয়াইনঘাট উপজেলার দৌবাড়ি ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় জাফলংয়ের জিরো পয়েন্টের অদূরেই একটি পাথর উত্তোলনের গর্তে আহম্মদ আলী পাথর সংগ্রহের কাজ করছিলেন। হঠাৎ গর্তের উপর থেকে ভেঙে পড়া মাটি চাপায় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গর্তের মালিক এরশাদ মিয়াকে আটক করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় সোমবার সকালে নিহত অাহম্মর অালীর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে এরশাদ অালীকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ্য অজ্ঞাত আরও কয়েক জনকে আসামী করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed