অনলাইন মিডিয়াকে নিবন্ধিত হতে হবে: তথ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সকল অনলাইন মিডিয়াকে নীতিমালার আওতায় নিবন্ধিত হতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘দেশে অনলাইন মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে। অনলাইন মিডিয়া কয়েক হাজার। আমরা অনলাইন নীতিমালা করছি। নীতিমালাটি মন্ত্রিসভায় অনুমোদন হলে সম্প্রচার নীতিমালা আইনে প্রবর্তন করার পর আইনে রূপান্তর হলে অনলাইন মিডিয়াকে নিবন্ধনের আওতায় আনার ব্যবস্থা নিয়েছি। এরইমধ্যে কয়েকটি অনলাইন মিডিয়ার তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে।’
সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য নাসরিন জাহান রত্নার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে যুগান্তকারী উন্নয়নে দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’
ইন্টারনেট ব্যবহারকারীদের একটি পরিসংখ্যান দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২০০৮ সালে সারাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪০ লাখ আর এখন ৮ কোটির ওপরে। আর অনলাইন মিডিয়া কয়েক হাজার। আমরা অনলাইন নীতিমালা করছি। দেশের সমস্ত অনলাইন মিডিয়াকে নীতিমালার আওতায় নিবন্ধিত হতে হবে।’
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed