রাজস্থানে সোয়াইন ফ্লুতে মৃত বেড়ে ১০৭
আন্তর্জাতিক ডেস্ক: সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভারতের রাজস্থান প্রদেশে বাড়ছে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা। রোববার (১০ ফেব্রুয়ারি) নাগাউর এবং বিকান এলাকায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে পুরো রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে।
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, রবিবার আরও ৮৭ জনের দেহে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। যার ফলে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০০ ছাড়িয়ে গিয়েছে।
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার লক্ষণগুলি খুব সাধারণ। এতে আক্রান্ত ব্যক্তির কাশি, হঠাৎ জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, পেশির খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়। তবে মারাত্মক আকার ধারণ করলে নিউমোনিয়া, একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed