Main Menu

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুন

বৈশাখী নিউজ ডেস্ক: ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।

রোববার (১০ ফেব্রয়ারী) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন: এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হয়েছেন মাহফুজা চৌধুরী। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনার পর থেকে তার বাসার দুই গৃহকর্মী পলাতক আছে। পুলিশ খুনি হিসেবে প্রাথমিকভাবে এই দুইজনকেই সন্দেহ করছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মাহফুজা চৌধুরী পারভীন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামার স্ত্রী।

Share





Related News

Comments are Closed