২৬ ফেব্রুয়ারি জাবি প্রেসক্লাবের নির্বাচন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ‘কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৯’ আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আলমগীর কবির তফসিল ঘোষণার মাধ্যমে এ তারিখ নির্ধারণ করেন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন নৃজ্ঞিান বিভাগের প্রভাষক আকলিমা আক্তার এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মিরাজ রহমান খান।
তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমাদান ১০ ফেব্রুয়ারি দুপুর দুইটা থেকে ১৮ ফেব্রুয়ারি বিকাল চারটা পর্যন্ত। ১৯ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে ২০ ফেব্রুয়ারি বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র পত্যাহার শেষ হলে বিকাল পাঁচটায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হলে ঐদিন দুপুর দুইটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আলমগীর কবির জানান, ‘সংগঠনে গণতান্ত্রিক চর্চা অব্যহত রেখে গঠনতন্ত্র অনুযায়ী একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সুশৃঙ্খল সাংগঠনিক পরিবেশ নিশ্চিত করতে চাই।’
প্রসঙ্গত, এ নির্বাচনে আগামী এক বছরের জন্য সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দফতর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একজন করে এবং কার্যকরী সদস্য পদে চারজন সহ মোট বারোটি পদে নেতৃত্ব নির্ধারণ করা হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed