Main Menu

নরসিংদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে ছাত্র নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর উপজেলার তারোয়ায় শনিবার সকালে চলন্ত ট্রেন থেকে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন।

নিহত কাজী মশিউর রহমান (২৪) রাজধানীর আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হামদুর রহমানের ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শাহ আলম জানান, বন্ধুর বাড়িতে বেড়াতে আসা মশিউর বাড়ি ফেরার জন্য নরসিংদী স্টেশন থেকে ঢাকামুখী উপকূল ট্রেনে চড়েন। ভিড়ের কারণে তিনি দরজায় দাঁড়ানো ছিলেন। এক পর্যায়ে তার ব্যাগ পড়ে যেতে গেলে তিনি তা ধরতে যান। কিন্তু ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান শাহ আলম।

Share





Related News

Comments are Closed