‘ওসমানীর ব্যবহৃত’ হ্যান্ড মাইক জাদুঘরে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পূর্ব ধোপাদিঘীরপাড়স্থ ওসমানী জাদুঘরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি (সিএনসি) বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ব্যবহৃত হ্যান্ড মাইকটি হস্তান্তর করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে বঙ্গবীর জেনারেল ওসমানীর ভ্রাতুষ্পুত্র, বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট, ঢাকা-এর ট্রাস্টি রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী টিটু জাদুঘরের সহকারী কিপার ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. জিয়ারত হোসেন খানের কাছে এই হ্যান্ড মাইকটি হস্তান্তর করেন।
এ সময় রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী বলেন, বঙ্গবীর ওসমানী বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সম্পদ। তার আদর্শকে অনুসরণ ও স্মৃতিকে সংরক্ষণ জাতির নৈতিক দায়িত্ব ও কর্তব্য। হ্যান্ড মাইকটি হস্তান্তর করায় ওসমানী পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাদুঘরের সহকার কিপার মো. জিয়ারত হোসেন খান।
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed