গাজীপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের ইটহাটা এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, চান্দনা চৌরাস্তা থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটির তিন আরোহীর দুইজন ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
তিনি জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed