দক্ষিণ সুনামগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সড়ক পারাপারের সময় বাসচাপায় কটাই মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার দুপুরে দিরাই-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কটাই মিয়া উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, কটাই মিয়া ব্যক্তিগত কাজে পাথারারিয়া বাজারের দিকে যাওয়ার জন্য দিরাই-সুনামগঞ্জ সড়ক পার হচ্ছিলেন। এসময় সিলেট থেকে দিরাইগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
« উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা উন্মুক্ত (Previous News)
(Next News) সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন স্পিকার »
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed