Main Menu

তাহিরপুরে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে ভেজাল বিরোধী অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদ, এএসপি মো. আব্দুল খালেক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এডি নূর হোসাইনের সমন্বয়ে র‍্যাব-৯ এর একটি দল তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে অভিযানে নামে।

এ সময় খাদ্যে ভেজাল ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে মাইজ ভান্ডার রেস্টুরেন্টকে ১০ হাজার, মায়ের দোয়া হোটেলকে ১ হাজার ও রুবেল রেস্টুরেন্টকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত অর্থ সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী।

Share





Related News

Comments are Closed