পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দেবে গুগল টুল
প্রযুক্তি ডেস্ক: পাসওয়ার্ড চুরি হয়ে থাকলে সতর্ক করবে গুগলের নতুন টুল। গুগলের নতুন এ টুল সতর্ক করার পাশাপাশি পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শও দেবে। সম্প্রতি নতুন এ টুল উন্মোচন করেছে গুগল।
গুগলের ক্রোম ব্রাউজারের ‘প্লাগ-ইন’ হিসেবে আনা হয়েছে ‘পাসওয়ার্ড চেকআপ’ নামের টুলটি। প্লাগ-ইন ইনস্টল করা থাকলে কখন গ্রাহকের পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার তা জানানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি।
গুগলের পক্ষ থেকে বলা হয়, “আমরা যদি শনাক্ত করতে পারি কোনও সাইটে আপনি যে ইউজারনেইম ও পাসওয়ার্ড ব্যবহার করছেন, তা আমাদের জানামতে চুরি যাওয়া চারশ’ কোটি পাসওয়ার্ডের মধ্যে রয়েছে তবে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হবে।”
‘পাসওয়ার্ড চেকআপ’ যেভাবে ইনস্টল করবেন-
ক্রোম ব্রাউজার ব্যবহার করে গুগলের নতুন ‘পাসওয়ার্ড চেকআপ’ টুল ইনস্টল করুন।
‘অ্যাড টু ক্রোম’ বাটন চাপুন।
নিশ্চিত করুন যে এটি আপনি ক্রোমে যোগ করতে চাচ্ছেন।
টুলটি ইনস্টল হয়ে গেলে ব্রাউজারের ওপরের ডান দিকে একটি বাটন দেখতে পাবেন।
প্লাগ-ইন ইনস্টল করা হলে যদি আপনার পাসওয়ার্ড চুরি গিয়ে থাকে তবে টুলটি তা পরিবর্তনের জন্য সতর্ক করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed