কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ১ মাস পেছাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখ ছিল বৃহস্পতিবার। সিলেটের দ্রুত বিচার ট্রাইবুনালে হাজির ছিলেন সাক্ষী এবং আসামীও। তবে একজন আসামী উপস্থিত না থাকায় আদালত সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেন। আগামী ৭ মার্চ নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
ট্র্যাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কিশোর কুমার কর বলেন,‘আদালতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছসহ সব আসামি উপস্থিত হলেও মাওলানা শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন না। যে কারণে আদালতের বিচারক রেজাউল করিম সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৭ মার্চ নতুন তারিখ নির্ধারণ করেছেন।’
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর মামলার বাদি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের স্বাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এ মামলার স্বাক্ষ্যগ্রহণ। এই মামলার সর্ব শেষ সাক্ষ্যগ্রহণ হয়েছে ২০১৬ সালে। ওই সময় পর্যন্ত ১৭১ সাক্ষীর মধ্যে মাত্র ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে বলেও জানান অ্যাডভোকেট কিশোর কুমার কর।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। পরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।
ঘটনার পরদিন ২৮ জানুয়ারি তৎকালীন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা করেন। মামলা দুটি বর্তমানে বিচারাধীন।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed