Main Menu

সুনামগঞ্জে ব্রীজ ভেঙ্গে ট্রাক খাদে, নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নর পলাশ বাজারের সামনে ৪০ টন রড বোঝাই একটি ট্রাক বেইলী ব্রীজে উঠামাত্রই ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি পানিতে পড়ে গেলে ২ জন হেলপার নিহত ও ৫ জন আহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বৃৃহস্পতিবার দুপুর ১টায় এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ৪০ টন রড বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সদরে যাওয়ার সময় পলাশ ইউনিয়নের পুলেরঘাট এলাকায় বেইলী ব্রীজটিতে উঠামাত্র ব্রীজটি ভেঙ্গে খালের পানিতে পড়ে যায় ট্রাকটি। এতে ট্রাকের ২ জন হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এসময় ট্রাকে আটকা পড়া পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করেন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ও জেলা শহরের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

এই ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে কোন যানবাহন ৫ টনের অধিক মালামাল বহনে নিষেধাজ্ঞা থাকলেও সেই নিষেধাজ্ঞা না মানার কারণেই এ দূর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।

খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল (রাজস্ব) আলম জানান, উদ্ধারকর্মীরা গিয়ে একজনের লাশ উদ্ধার করেছে। আরও একজনের লাশ ট্রাকের ভেতরে আটকে আছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed