ডোমার রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটির নবম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় ডোমার রিপোর্টার্স ইউনিটির কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউনিটি কার্যালয়ে কেক-কাটা ও আলোচনা সভায় মিলিত হয়।
ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এতে বক্তব্য রাখেন-প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, সহ-সভাপতি রওশন রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন সোহাগ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সফিয়ার রহমান রতন, ডোমার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রশিদুল ইসলাম, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনজুর আহমেদ ডন, বাংলাদেশ ন্যাপ ডোমার উপজেলা শাখার যুগ্ন-আহবায়ক জগবন্ধু রায়,ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম, দীপ্তমান বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আঃ মোমিন, পল্লী টিভি নীলফামারী প্রতিনিধি আঃ মালেক, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক রতন কুমার রায়, কোষাধ্যক্ষ সত্যেন্দ্রনাথ রায়, নীলচোখ পত্রিকার নির্বাহী সম্পাদক নুর মোহাম্মদ ওয়ালীউর রহমান রতন, সাংবাদিক নুরকাদের সরকার ইমরান, জাকির হোসেন, পঞ্চানন রায় ও গোপাল চন্দ্র রায়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed