বিষাক্ত ট্যাবলেট খেয়ে নারী পুলিশের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বগুড়ার ধুনট থানার নারী সহকারী উপপরিদর্শক (এএসআই) রোজিনা খাতুন (৩২)।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রোজিনার স্বামীর নাম হাসান আলী। তিনি নাটোরের সিংড়া উপজেলার দমদমা কারিগরি স্কুলের সহকারী শিক্ষক। রোজিনা-হাসান দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সালেহ, ‘পোকামাকড় দমনে অ্যালুমিনিয়াম ফসফাইড গ্রুপের এক ধরনের ট্যাবলেট বাজারে পাওয়া যায়। এটাকে স্থানীয়ভাবে গ্যাস ট্যাবলেট বলা হয়।’
স্থানীয়রা জানায়, রোজিনা খাতুন নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের নান্নু মিয়ার একমাত্র মেয়ে। ২০০৭ সালে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেন। প্রশিক্ষণ শেষে ২০০৮ সালে তাদের বিয়ে হয়। এএসআই পদে পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ১৮ জানুয়ারি ধুনট থানায় যোগ দেন রোজিনা। এর পর থেকে ছেলে ও মেয়েকে নিয়ে থানা ভবনের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। আর স্বামী হাসান আলী চাকরির সুবাদে গ্রামের বাড়িতে থাকতেন।
রোজিনার বাবা নান্নু মিয়া বলেন, ‘পাঁচ–ছয় বছর ধরে জামাতার সঙ্গে মেয়ের কোনও একটা বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার জামাতা হাসান আলী ওই বাসায় আসেন। দুদিন থেকে গত শনিবার গ্রামের বাড়িতে চলে যান জামাতা। এরপর থেকেই রোজিনাকে বিমর্ষ দেখাচ্ছিল। সে কারও সঙ্গে ঠিকভাবে কথা বলছিল না, খাওয়াদাওয়া করছিল না।’
তবে রোজিনার স্বামী হাসান আলীর দাবি, স্ত্রীর সঙ্গে তার কোনও দাম্পত্য কলহ কিংবা বিরোধ ছিল না। রোজিনার আত্মহত্যার বিষয়টি তার জানা নেই।
রোজিনার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে রোজিনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed