সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নানি-নাতনি নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মোগলাবাজারে একটি যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানি-নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ধরমপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম মল্লিকপুর গ্রামের আহসান মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪২) ও তার নয় মাস বয়সী নাতনি আফরোজা তিশা।
দুর্ঘটনায় মারাত্মক আহত হন নিহত আফরোজা তিশার মা ইয়াসমিন আক্তার ও নানা আহসান মিয়া এবং সিএনজি চালক। তাদেরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মঙ্গলবার বিকেলে ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে ফরিদা বেগম নাতনিকে নিয়ে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ধরমপুর এলাকায় পৌঁছলে বিপরীতগামী মিনিবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ফরিদা বেগম নিহত হন। গুরুতর অবস্থায় নাতনিকে নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed