Main Menu

গোয়াইনঘাটে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া দেলোয়ার আহমেদ সাহেল (৬) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি কবরস্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সাহেল উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ফেনাইকুনা গ্রামের সোয়াব আলীর ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবাল দুপুরে সাহেল বাড়ির পাশেই খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে হঠাৎ করেই সে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখোঁজির পর বাড়ির পার্শ্ববর্তী একটি কবরস্থানের কাছে এলাকাবাসী সাহেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed