কোম্পানীগঞ্জে ১৫দিন ধরে নিখোঁজ কিশোরী লিজা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে গত ১৫দিন থেকে নিখোঁজ রয়েছে মোছাম্মৎ কিনিয়াতুল জান্নাত লিজা (১৪) নামের এক কিশোরী। সে জকিগঞ্জ উপজেলার নোয়াগ্রামের মৃত আছাদ উদ্দিনের মেয়ে। নিখোঁজ লিজা কোম্পানীগঞ্জের ডাকঘর গ্রামে তার মায়ের সাথে ভাড়া বাসায় থাকতো।
গত ২০ জানুয়ারি লিজা তার বাসা থেকে স্থানীয় টুকের বাজার আল আমিনের ভাড়াটে খালু আব্দুস সহিদের বাসায় যায়। ওই দিন বিকাল ৫টায় খালু আব্দুস সহিদের বাসা থেকে বের হয়ে সে আর তার মায়ের কাছে ফিরেনি। পরদিন ২১ জানুয়ারি লিজার মা রাছনা বেগম আব্দুস সহিদকে ফোন করে তার মেয়ের কথা জানতে চাইলে আব্দুস সহিদ তার মাকে জানান, ২০ জানুয়ারী বিকাল অনুমান ৫টায় তার বাসা থেকে লিজা চলে যায়। তারপর থেকে সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজেও লিজার কোনো সন্ধান না পাওয়ায় তার মা রাছনা বেগম গত ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন। যার নং- ৮৮৭।
নিখোঁজের দিন লিজার গায়ে বেগুনী রঙের সেলোয়ার কামিজ ও ওড়না ছিল। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ লিজার সন্ধান পেলে ০১৭৩২৭৭৭১১৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন লিজার মা রাছনা বেগম।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed